মো. ফারুক হোসেন, হিলি :
দিনাজপুরের হিলিতে হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি পণ্য পরিবহন ট্রাক মালিক গ্রæপের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে হিলি চারমাথা ট্রাক মালিক গ্রæপের কার্যালয়ে সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম মন্ডল,হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী,সাবেক হাকিমপুর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজ, ট্রাক মালিক গ্রুপের সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক মাস্টার,মামুনুর রশিদ লেবু,নবীবুল ইসলাম,জোয়ারদার হোসেন,সাইফুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন
আলোচনা সভা শেষে ট্রাক মালিক গ্রুপের সদস্যদের মতামতের ভিত্তিতে আব্দুল হাকিম মন্ডলকে সভাপতি ও হযরত আলীকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আমন্ত্রণ/এসিজি
হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপের হাকিম সভাপতি ও হযরত সাধারণ সম্পাদক
আগস্ট ২৯, ২০২৪
































