জিন্নাত হোসেন, দিনাজপুর :
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটালের উদ্যোগে আজ রোববার (২৯ মার্চ) ক্যান্সার রোগীদের নিয়ে ফ্রি স্ক্রিনিং মেডিকেল ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উমর পাইল হঠাৎপাড়ায় খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটালের উদ্যোগে ক্যান্সার রোগীদের নিয়ে আয়োজিত ফ্রি স্ক্রিনিং মেডিকেল ক্যাম্প ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটালের সাধারণ সম্পাদক আনোয়ারুল কবীর।
এতে প্রধান অতিথি ছিলেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ঢাকা’র প্রজেক্ট কো-অর্ডিনেটর ও খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটালের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, বিশেষ অতিথি ছিলেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ঢাকা’র মেডিকেল অফিসার ডা. সাদিয়া হাবিব অর্পি ও জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের যুগ্ম সাধারণ সম্পাদক ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের আবু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য গোলাম রসুল রকেট, ৫নং শশরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির আনাপ, সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, শশরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, মো. আইনুল হক প্রমুখ। ফ্রি স্ক্রিনিং মেডিকেল ক্যাম্প ও মতবিনিময় সভার সার্বিক ব্যবস্থাপনা করেন মো. আরমান হোসেন (বুলেট)।
এর আগে গত শুক্রবার জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটালে ক্যান্সার রোগীদের ফ্রি স্ক্রিনিং মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে ক্যান্সার রোগীদের চিকিৎসার ব্যবস্থাপত্র প্রদান করেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ঢাকা’র প্রজেক্ট কো-অর্ডিনেটর ও খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটাল এর সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ঢাকা’র মেডিকেল অফিসার ডা. সাদিয়া হাবিব অর্পি।
আমন্ত্রণ/এজি


































