মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, দিনাজপুর ইউনিট কর্তৃক চলমান শীত মৌসুমে দুর্গতদের মাঝে জাতীয় সদর দপ্তর হতে প্রাপ্ত “শীতবস্ত্র (কম্বল)” বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শহরের পাহাড়পুরস্থ দিনাজপুর ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান এ. কে. এম আজাদ, নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মোল্লা মো. সাখাওয়াত হোসেন,দিনাজপুর ইউনিটের ইউনিট লেভেল অফিসার খন্দকার সাইফুল ইসলাম, আরিফ রেজা, রীনা ইয়াসমিন ও যুব স্বেচ্ছাসেবক বৃন্দ।
আমন্ত্রণ/এজি
































