মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে দিনাজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে “তারুণ্য নির্ভর বাংলাদেশ গঠনে এসো দেশ বদলাই—পৃথিবী বদলাই”শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর জেলা তথ্য অফিসের সিনিয়র জেলা তথ্য অফিসার সাদিয়া আফরিন শোফা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মো. রওনাকুল ইসলাম এবং দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ রকিবুল হাসান।
মুক্ত আলোচনায় অংশ নেন শিক্ষার্থী সাদেক তানভীর মুন্না, মোহাম্মদ জাহিদ হাসানসহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের মো. ফি আওলাদ। অনুষ্ঠানে দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে তথ্য অফিসের উদ্যোগে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ’শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ডিসেম্বর ২৩, ২০২৫


































