রশিদুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) :
দিনাজপুরের কাহারোলে “ন্যায্য ও সম্ভবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার (১৪ জুলাই) দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ.দা.) ডা. দেবব্রত রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. তনিমা রায়।
“ন্যায্য ও সম্ভবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুন্যের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এক আলোচনা সভা. শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র এবং ক্রেষ্ট বিতরন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুলের ছাত্র/ছাত্রী, পরিবার কল্যাণ সহকারী.পরিবার পরিকল্যাণ পরিদর্শক/পরিদর্শিকাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আমন্ত্রণ/এসিজি
কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জুলাই ১৪, ২০২৫






























