জিন্নাত হোসেন, দিনাজপুর :
দেশব্যাপী নারী ও কন্যার প্রতি ধর্ষণসহ সহিংসতা বৃদ্ধি ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকাল সাড়ে ৩ টায় দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে দেশব্যাপী নারী ও কন্যার প্রতি ধর্ষণসহ সহিংসতা বৃদ্ধি ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মিনতি ঘোষের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রুবিনা আকতার, সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক রোকসানা মলি, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক কৃষ্ণা প্রিয়া মুর্মু, প্রচার সম্পাদক শুকলা কুন্ডু, তরুণী সংগঠক শতাব্দি কুন্ডু, রাজমনি কলিসহ পাড়া কমিটির নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করবে। পাশাপাশি নারী শিশুসহ সাধারণ জনগণের নিরাপত্তার দাবী জানান বক্তারা।
আমন্ত্রণ/এসিজি
দেশব্যাপী নারী ও কন্যার প্রতি ধর্ষণসহ সহিংসতা বৃদ্ধি ঘটনায় দিনাজপুর মহিলা পরিষদের প্রতিবাদ সমাবেশে
ফেব্রুয়ারি ২৮, ২০২৫


































