ব্গুড়া ব্যুরো :
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটারদের মিলন মেলা বসেছে বগুড়ায়। এনসিএল এর চার দিনের ম্যাচ খেলতে বাংলাদেশের নামী-দামী তারকা ক্রিকেটাররা এই মুহুর্তে বগুড়ায় অবস্থান করছেন।
আজ শনিবার (১৫ নভেম্বর) থেকে শুরু হওয়া বরিশাল এবং রংপুর বিভাগের মধ্যকার চার দিনের ম্যাচে তারা অংশ নিবেন।ইতোমধ্যেই রংপুর বিভাগের হয়ে খেলতে বগুড়ায় এসেছেন জাতীয় দলের তারকা লেগ স্পিনার রিশাদ হোসেন। তার সাথে দলে আছেন জাতীয় দলের সাবেক তারকা নাসির হোসেন এবং নাঈম ইসলাম।
বরিশালের হয়ে মাঠ নামবেন জাতীয় দলের তারকা স্পিনার তানভীর ইসলাম। দলে আছেন জাতীয় দলের সাবেক ওপেনার সামশুর রহমান শুভ।
এরই মধ্যে দুই দলের খেলোয়াড়রা শহীদ চান্দু স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছেন। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুই দল অনুশীলন শুরু করে।আজ শনিবার সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হযেছে।
বিসিবি সূত্রে জানা গেছে, এনসিএল এর চার দিনের ম্যাচ দেখতে দর্শকদের টিকিটের প্রয়োজন হবে না। বিনা টিকিটে তারা গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন।
আমন্ত্রণ/এসিজি
তারকা ক্রিকেটাররা এখন বগুড়ায় : আজ শনিবার ম্যাচ শুরু
নভেম্বর ১৫, ২০২৫
































