ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনটে কাতার সরকারের আর্থিক সহায়তায় নির্মিত পূর্ব চান্দারপাড়া ঈদগাহ মাঠ ও জামে মসজিদের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) জুমার নামাজ শেষে মসজিদ কমিটির আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ ঈদগাহ মাঠ ও জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বগুড়া- ৫ আসনে জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ।
মসজিদ কমিটির সভাপতি গোলাম গোফফা্র সরকারের সভাপতিত্বে অতিথি ছিলেন, বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য তরুণ রাজনীতি আসিফ সিরাজ রব্বানী সানভি।
প্রধান অতিথি ও বরেণ্য অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আল্লাহর ঘর মসজিদ একটি ধর্মীয় চেতনার জায়গা। আমাদের পরবর্তী প্রজন্ম যেন ইসলাম চর্চার মধ্যে দিয়ে বেড়ে ওঠে মসজিদ হচ্ছে সেরকম একটি পবিত্র স্থান। আপনারা জানেন নানা ধরনের ষড়যন্ত্র চলছে আমাদের ইসলাম ধর্মের বিরুদ্ধে। যত মসজিদ গড়ে উঠবে, তত মানুষ এই চেতনা ও মূল্যবোধ নিয়ে গড়ে উঠতে পারবে। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটা প্রয়োজন আছে। আমরা চাই আগামী প্রজন্ম অবশ্যই একটি প্রগতিশীল রাস্ট্রে তারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবে। তবে তাদের যে, আমাদের যারা মুসলমান ঘরের ছেলেরা তারা যেন ইসলামী চেতনা ও মূল্যবোধের জায়গা থেকে সরে না যায়। যদি ইসলামী মূল্যবোধ তাদের মাঝে ঠিক থাকে, তাহলে তারা কখনো বিপথে যাবে না। তারা কোন অনৈতিক কোন কাজ করবে না। কারণ মানুষ নৈতিকতা নিয়ে বেড়ে ওঠে উচিত। নৈতিকতা কিন্তু ইসলামই এ শিক্ষা টা দেয়।
এসময় বগুড়া জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস, ধুনট পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি সানোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, সিনিয়র সহ সভাপতি হায়দার আলী হিন্দোল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সদস্য এ্যাড রেজানুল ইসলাম ঠান্ডু, অত্র মসজিদ কমিটির নেতৃবৃন্দ, মুসুল্লিগণসহ বিএনপি যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে ঈদগাহ ও মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন সাবেক এমপি সিরাজ
নভেম্বর ১৫, ২০২৫
































