আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :
দিনাজপুরের বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শিশুদের কথা শোনা, উপস্থিত বক্তৃতা, গ্যালারী পরিদর্শন (শিশুদের চিত্রাঙ্কন ও দেয়ালিকা প্রদর্শন এবং বিজয়ী নির্বাচন; স্টলে সৃজনশীল কার্যক্রম পরিদর্শন), সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সোমবার বিরল উপজেলা হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা। বিরল এপি ম্যানেজার নীতা ফ্লোরা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, একাডেমিক সুপার ভাইজার আকলিমা বেগম, প্রোগ্রাম অফিসার এন্টিনা দাস, সিস্টেম সাপোর্ট অফিসার প্রিয়ঙ্কা আরেং, গোলাম সাকলাইন, চাইল্ড প্রোটেকশন অফিসার প্রেট্রিক রুরাম বক্তব্য রাখেন।
একে একে শিশুদের কথা শোনা হলে ১০টি বিদ্যালয়ের বাছাইকৃত শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়।
পরে অতিথিবৃন্দ গ্যালারী পরিদর্শন করে শিশুদের চিত্রাঙ্কন ও দেয়ালিকা প্রদর্শন এবং বিজয়ী নির্বাচন করেন ও স্টলে সৃজনশীল কার্যক্রম পরিদর্শন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আমন্ত্রণ/এসিজি


































