আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ বলেছেন, “হিংসাত্মক নয়, ভালোবাসা ও আদর্শের শক্তিতেই প্রমাণ করতে হবে— বিএনপি একটি জনগণের দল, একটি আদর্শিক রাজনৈতিক দল।”তিনি বলেন, দলের ভেতরে বিভেদ বা অনৈক্যের কোনো স্থান নেই। তৃণমূলের নেতা-কর্মীরা যদি ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করেন, তবে জনগণের আস্থা আরও দৃঢ় হবে এবং বিএনপি আবারও মানুষের হৃদয়ে স্থান করে নেবে।
তিনি আরও বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের ফলে স্বৈরাচার হাসিনা পালিয়েছে। তারা সমাজের কাছে ঘৃণিত হয়ে পড়েছে। তাই আমাদের রাজনীতিতেও যেন ঘৃণা বা হিংসার স্থান না হয়, সেটা নিশ্চিত করতে হবে।”
জিএম সিরাজ বলেন, রাজনীতিতে কখনো শূন্যস্থান থাকে না। আওয়ামী লীগের ব্যর্থতায় সৃষ্ট রাজনৈতিক শূন্যতা কোনো অদৃশ্য শক্তি পূরণের চেষ্টা করছে। তাই জনগণের প্রত্যাশা ও আস্থার সঙ্গে মিল রেখে বিএনপিকে কাজ করতে হবে। কারণ, এ দেশের জনগণ বিশ্বাস করে— তাদের আশা ও স্বপ্ন পূরণে বিএনপিই সবচেয়ে উপযুক্ত দল।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত পর্যন্ত বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন—জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী, বিএনপি নেতা রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান ফিরোজ, আকতার আলম সেলিম, এনামুল হক শাহীন, মোখফিজুর রহমান বাচ্চু, অ্যাড. রেজানুর রহমান ঠান্ডু, আনোয়ারুল ইসলাম, জয়নাল আবেদীন, হাসান শহীদ বাদশা, শামসুল হক, আব্দুল কাইয়ুম টগর, আবুল কালাম আজাদ দুলাল, আলেক উদ্দিন, শফিকুল ইসলাম, আতাউর রহমান পলাশ, নাজমুল হক, সাদ্দাম হোসেন, জেল হোসেন ঠান্ডু, শাহ আলম বাবু, আমজাদ হোসেন, জিয়া পরিষদ নেতা হায়দার আলী হিন্দোল, নূরে আলম জুয়েল, নুরুন্নবী রুবেল, যুবদল নেতা রাশেদুজ্জামান উজ্জল, আবু মুছা, মনিবুর রহমান, মাহমুদুল হাসান সুমন, জাহিদুল ইসলাম মধু, মাসুদ রানা, আব্দুল মোমিন, স্বেচ্ছাসেবক দল নেতা আলফিজুর রহমান স্বপন, মাহবুবুল হক রনজু, রাজু আহম্মেদ, রাসেল মাহমুদ, ছাত্রদল নেতা আলম হাসান, রবিউল ইসলাম রতন, অপূর্ব ও মিলন মিয়া।
চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির এই মতবিনিময় সভাকে তৃণমূলের নেতাকর্মীরা আগামী আন্দোলনের সাংগঠনিক প্রস্তুতি হিসেবে দেখছেন।
আমন্ত্রণ/এসিজি
হিংসা নয়, ভালোবাসায় জনগণের মন জয় করবে বিএনপি —জিএম সিরাজ
অক্টোবর ২৪, ২০২৫
































