গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি প্রাথমকি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা সংক্রান্ত নিয়ম বহাল রাখার দাবীতে ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের ঔদ্ধতপূর্ণ আচরণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে উপজেল পরিষদ চত্বরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. ময়েজ উদ্দীনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মির্জা শওকত জামান প্রধান, সহ-সম্পাদক শাহনুর ইসলাম, উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল করিম কাজল, সংগঠনের নেতা ওমর ফারুক, ইব্রাহীম হোসেন, মামুনুর রোবায়েত, শাহ সুলতান, ফারহানা বেগম, নারগিম বেগম, লাভলী বেগম, মাহমুদা মিতু, শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, সোহেল আরমান, রোস্তম আলী, কৃষ্ণনেন্দু সরকার, জুলফিকার মতিন, শাহজাহান আলী, আনোয়ার হোসেন, শামসুন্নাহান রুমা, আফসানা ঝিনুক প্রমুখ।
বক্তারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার গেজেটে বেসরকারি কিন্ডারগার্টেন ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ব্যতিত শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি পরীক্ষা পুন:রায় চালু করার যৌতিক সিদ্ধান্তকে স্বাগত জানান।মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করে।
পরে শিক্ষক প্রতিনিধিরা একটি মিছিল সহকারে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে গোবিন্দগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের পক্ষে বিভিন্ন দাবী সম্বলিত একটি স্বারকলিপি প্রদান করেন।
আমন্ত্রণ/এসিজি


































