দৈনিক আমন্ত্রণ প্রতিবেদক, দিনাজপুর :
মঙ্গলবার ১৯ মার্চ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির কর্মসূচির আওতায় সারাদেশের মতো দিনাজপুরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চাল-ডাল-তেল-চিনিসহ নিত্য প্রয়োজনীয় পন্যের দাম কমানোর দাবীতে দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র বাহাদুর বাজার ট্রাফিক মোড়স্থ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড হবিবর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য রবিউল আউয়াল খোকা, শফিকুল ইসলাম শিকদার, যুব মৈত্রী দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোসাদ্দেকুল ইসলাম মুকুল, নারী মুক্তি সংসদের জেলা কমিটির আহবায়ক মোছা. মারুফা বেগম, বিশিষ্ট শ্রমিক নেতা বিমল আগারওয়ালা, মো. হাফিজ উদ্দীন, দিনাজপুর সদর উপজেলা সদর সেলুন দোকান শ্রমিক ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দীন এবং ছাত্রমৈত্রী দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আক্তারুল ইসলাম। বক্তারা বলেন, চাল-ডাল-তেল-চিনিসহ নিত্য প্রয়োজনীয় জিনসপত্রের দাম কমাতে অবিলম্বে বাজার সিন্ডিকেট ভাংতে হবে। কালো বাজারী, মুনাফাখোর, মজুদদারদের কঠোর হস্তে দমন করে দেশে সুশাসন নিশ্চিত করতে হবে এবং সারা দেশে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।


































