দৈনিক আমন্ত্রণ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুর জেলা ইজিবাইক মালিক শ্রমিক চালক সোসাইটির আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে মো. মন্জুরুল করিম জেমস্-মো. শাহিনুর রহমান সান পরিষদের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর সদরের ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের রামনগর বাজারে জেমস্-সান পরিষদের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। প্রার্থী পরিচিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য মো. সাহিদুল ইসলাম। এসময় অলোচনা সভায় বক্তারা বলেন, সংগঠনের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে জেমস-সান পরিষদের কোনো বিকল্প নেই,তাই তারা ভোটাদের প্রতি আগামী ২৩ মার্চ সারাদিন জেমস-সান পরিষদের সকল প্রার্থীকে ভোট দানের আহŸান জানান। অনুষ্ঠিত ত্রি-বার্ষিক নির্বাচনে ২৭টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতাকারী জেমস্-সান পরিষদের মনোনয়নে এই নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য পদের প্রার্থীদের ভোটারদের সঙ্গে পরিচয় করে দেন নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হামিদুল ইসলাম বকুল। এই নির্বাচনে জেমস সান পরিষদে সভাপতি হিসেবে প্রতিদ্বন্ধ্দ্বিতা করছেন মো. মনজুরুল করিম জেমস,সহ-সভাপতি বুধু আমিন, কার্য্যকরী সভাপতি পদে মো. মোস্তাফিজুর রহমান (মো. মোস্তাকিম রাজা), সাধারণ সম্পাদক পদে মো. শাহিনুর রহমান সান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. হামিদুল ইসলাম বকুল, সহ-সাধারণ সম্পাদক পদে মো. শাহিনুর ইসলাম,সাংগঠনিক সম্পাদক পদে মো. মোকাররম হোসেন, অর্থ সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন, সডক সম্পাদক পদে অমর কুমার দে,সহ সড়ক সম্পাদক পদে মো. বাদল মিয়া, প্রচার সম্পাদক পদে মো. সায়েম আলী শাহিন, সহ-প্রচার সম্পাদক পদে মো. রাসেল বাবু, দপ্তর সম্পাদক পদে মোঃ মনোয়ার হোসেন, শ্রমিক কল্যাণ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে মোঃ আলিউল বাচ্চূ এবং ৩ জন কার্যকরী সদস্য পদে যথাক্রমে রয়েছেন মো. মোকসেদ আলী হাজী, মো. রেজাউল করিম সানু ও মো. রাজু মিয়া। এদের বিপরীতে অপর একটি প্যানেলের প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করছে। এছাডাও নির্বাচনে বিনাপ্রতিদ্বন্ধিতায় ইতোমধ্যেই পাঁচ জন নির্বাচিত হয়েছে।
২৩ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে শহরের ৩ নং উপ-শহরস্থ্য তফিউদ্দীন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। দিনাজপুর জেলা ইজিবাইক মালিক শ্রমিক চালক সোসাইটির আসন্ন ত্রি-বার্ষিক এ নির্বাচনে ২৭টি পদের বিপরীতে ২টি প্যানেলে বিভক্ত হয়ে মোট ৫৬ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিয়েছে। এই ভোটের যুদ্ধে সংগঠনের ৬ হাজার ৭ শত ৫৪ জন সাধারণ ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে প্রস্তুতি নিচ্ছে।
জেলা ইজিবাইক মালিক শ্রমিক চালক সোসাইটির নির্বাচনে মঞ্জুরুল করিম জেমস্-শাহিনুর রহমান সান পরিষদের প্রার্থীদের পরিচিতি সভা
এপ্রিল ১, ২০২৪


































