বগুড়া ব্যুরো:
বগুড়ায় হাফডজন মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিমকে (৩২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়। রোববার (১৫ জুন) দিবাগত রাত ২টার দিকে শহরের নিশিন্দারা চকর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিম শহরের নিশিন্দারা চকরপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে ২০১৮ সালে শহরের কলোনিতে শাকিল হত্যাকাÐসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাÐের অযোগে হাফ ডজন মামলা রয়েছে। আজ সোমবার (১৬ জুন) দুপুর ১টায় জেলা ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
বগুড়া ডিবির ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, এসআই আরিফুল রহমানসহ ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নিশিন্দারা চকর পাড়ায় শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার দেখানো মতে শয়ন ঘরে খাটের তোষকের নিচ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে ২০১৮ সালে শহরের কলোনিতে শাকিল হত্যাকাÐসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে হাফডজন মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































