আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের ৬১ কোটি ৪ লাখ ২৩ হাজার ৫১৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।আজ সোমবার (৩০ জুন) দুপুর ১২ টায় ফুলবাড়ী পৌরসবা মিলনায়তনে আয়োজিত উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফুলবাড়ী পৌরসভার প্রশাসক মো. ইসাহাক আলী।
বাজেটে ৬১ কোটি ৪ লাখ ২৩ হাজার ৫১৮ টাকার মধ্যে পৌরসভার নিজস্ব রাজস্ব আয় ৪ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৫৭২ টাকা গত অর্থ বছরের রাজস্ব স্থিতি ৩৩ লাখ ৫৯ হাজার ৯৪৬ টাকা এবং উন্নয়ন খাত থেকে আয় ৫৫ কোটি ৯০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
পৌর প্রশাসক মো. ইসাহাক আলী বলেন, বিগত অর্থ বছর গুলোতে করোনা প্রাদুর্ভাব বিশ্ব মন্দা সৃষ্টি, এবং জুলাই বিপ্লব শাসন ক্ষমতার পরিবর্তন সে কারণে পৌরসভার রাজস্ব আয় কমে আসে, একই সাথে সরকারের উন্নয়ন প্রকল্পে অর্থ বরাদ্দ সীমিত করা হয।এ কারণে আশানুরূপ উন্নয়ন হয়নি, আগামী অর্থ বছরে সরকারের নতুন প্রকল্প ও অর্থ বরাদ্দ বৃদ্ধি পাবে এতে আগামী অর্থ বছরে আশানুরূপ উন্নয়ন হওয়ার আশা প্রকাশ করেন পৌর প্রশাসক।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী ও কাউন্সিলরের দায়িত্ব থাকা ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল।
বাজেটের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন ও পরামর্শ মুলক বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুরবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সাহাজুল ইসলাম, জামাত ইসলামী পৌর আমির জয়নাল আবেদিন, জামায়াত নেতা মঞ্জুরুল কাদির, ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির আহবায়ক মো. আব্দুল কাইয়ুম, সদস্য সচিব মো. মানিক মন্ডল, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রজব আলী প্রমুখ।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, এনসিপি নেতৃবৃন্দ, পৌরসভার পদস্থ কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ী পৌরসভার সাড়ে ৬১ কোটি টাকার বাজেট ঘোষণা
জুন ৩০, ২০২৫


































