আমন্ত্রণ প্রতিবেদক:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আল কামাহ তমাল এর সাথে ফুলবাড়ী উপজেলার গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা কনফারেন্স হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আল কামাহ তমাল এর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মো. আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আবু শহিদ, সাধারণ সম্পাদক মেহেদী হাছান উজ্জ্বল, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. হারুন উর রশীদ প্রমুখ। সভায় ফুলবাড়ী সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা হয়। সভায় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
ফেব্রুয়ারি ১৫, ২০২৫
































