সাহেব, দিনাজপুর :
দিনাজপুরে পল্লীশ্রীর ট্রেনিং সেন্টারে ডেমক্রেসিওয়াচ আস্থা প্রকল্পের বাস্তবায়নে জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিন্ধান্ত হয় আগামি ২৭ ফেব্রুয়ারি গণতন্ত্র উৎসব দিনাজপুর বড় মাঠে অনুষ্ঠিত হবে।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিনাজপুর জেলা নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি ও দৈনিক উত্তরবাংলা প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আস্থা প্রকল্পের ক্লাস্টার সমন্বয়কারী রেফায়েত আরা, আস্থা প্রকল্পের দিনাজপুর জেলা সমন্বয়কারী কামরুজ্জামান, দিনাজপুর জেলা নাগরিক প্ল্যাটফর্মের যুগ্ম আহবায়ক তারিকুজ্জামান তারিক সহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, কর্ম এলাকার তৃণমূল পর্যায়ে সংগঠিত সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সন্ত্রাসমূক্ত একটি সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের সম্পৃক্ত করা, একটি আন্তর্ভূক্তিমূলক সমাজ গঠনে যুবদের সাথে বয়স্কদের মেলবন্ধন তৈরির মধ্যে যুব নেতৃত্বের বিকাশ ঘটানো, জাতীয় যুবনীতির আলোকে তৃণমূল পর্যায়ে বিভিন্ন প্রান্তিক যুবগোষ্ঠীর নারী-পুরুষদের সমাজ ও দেশের উন্নয়নে সম্পৃক্তকরণের উদ্যোগ সৃষ্টি করা প্রকল্পের উদ্দেশ্যসমূহ।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা
ফেব্রুয়ারি ১৫, ২০২৫
































