আমন্ত্রণ প্রতিবেদক, দিনাজপুর :
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর বার্ষিক বনভোজন ও মিলনমেলা আজ (৮ ফেব্রæয়ারি) দিনাজপুরের জাতীয় উদ্যান রামসাগর এ অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর সভাপতি প্রবীণ সাংবাদিক জিএম হিরুর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আতিউর রহমানের সঞ্চালনায় আয়োজিত মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বি.এফ.ইউ.জে)-এর সাবেক সভাপতি শওকত মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বি.এফ.ইউ.জে)-এর সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন,
আওয়ামী ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। কিন্তু তাদের দোসররা এখনো রয়ে গেছে। মালিকপক্ষের পত্রিকাগুলোর যারা সম্পাদক ছিলেন। তারা সরে গেছেন। তবে তাদের অনুসারীরা এখনো সক্রিয়। মাঝে মাঝে মনে হয়, যেন ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে। আমি বিশ্বাস করি, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতার পুনরুদ্ধার হয়েছে, তা কখনোই ফ্যাসিবাদের পুনরাগমন হতে দেবে না। আমাদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও স্বাধীনতার চেতনাকে টিকিয়ে রাখতে হবে।
আয়োজনের মধ্যে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি এবং বিভিন্ন প্রতিযোগিতা। দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের আয়োজন শুধু সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য বাড়াবে না বরং পেশাগত কাজের নতুন গতি আনবে। দিনাজপুর জেলা সদর সহ ১৩ উপজেলার সাংবাদিক ইউনিয়নের সদস্যরা বার্ষিক বনভোজন ও মিলনমেলায় অংশ নেন।
আমন্ত্রণ/এসিজি


































