আমন্ত্রণ প্রতিবেদক, মিঠাপুকুর :
রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা বেগম রোকেয়া অডিটরিয়ামে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জাতীয় সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা জাকির হোসেন সরকার। উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মিঠাপুকুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. জাহিদুর রহমান, মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর জেনারেল ম্যানেজার আবুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা একরামুল হক,উপজেলা বীর মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার শফিকুল আলম প্রমুখ।

































