বগুড়া ব্যুরো :
বগুড়ার জেলা প্রশাসক কার্যালয় চত্বরের বটতলায় নবনির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল উদ্বোধন করা হয়েছে। সকাল ৯টায় বঙ্গবন্ধুর ম্যুরালটি উদ্বোধন করেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব মকবুল হোসেন। প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে মুর্যালটি নির্মাণ করেছে বগুড়া জেলা পরিষদ। ৭মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিন মুর্যালটি উদ্বোধনের কথা ছিল। উদ্বোধনের পরপরই নবনির্মিত বঙ্গবন্ধুর মুর্যালে পুস্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান।
সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসুম আলী বেগের সভাপতিত্বে জেলা প্রশাসনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আব্দুর রশিদ, সিভিল সার্জন ডা. শফিউল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু।
এর আগে সকাল ৮টায় আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ বরা হয়। শেষে জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে আলোচনা সভা হয়েছে, এতে সংগঠনের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সকাল সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাবের আলোচনাসভায় বক্তব্য রাখেন সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু ।
খোঁজ নিয়ে জানা যায়, উত্তরাঞ্চলের রাজধানীখ্যাত ও বানিজ্যিক শহর বগুড়ায় বঙ্গবন্ধুর কোনো মুর্যাল না থাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলায় অস্থায়ীভাবে মুর্যাল বানিয়ে শ্রদ্ধা নিবেদন করা হতো। স্বাধীনতা পরবর্তী প্রজন্মকে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস জানানোর জন্য মুর্যালটি নির্মাণের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। গত বছরে এ বিষয়ে একটি সভায় সিদ্ধান্ত নেয়া হয় মুর্যাল নির্মাণের। প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে মুর্যালটি নির্মাণ কাজ শুরু করে বগুড়া জেলা পরিষদ। চলতি বছরের জানুয়ারি মাসে নির্মাণ কাজ শুরু করা হয়। শেষ হয় এই মাসেই। মুর্যালটি দৃষ্টিনন্দন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হয়। বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ শাহনেওয়াজ জানান, ৭ মার্চ উদ্বোধনের পর সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু মুর্যালটি।
বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর মুর্যাল স্থাপনের মধ্য দিয়ে বগুড়ায় এক নতুন যুগের সূচনা হবে। মুর্যালটি নির্মাণের মধ্যদিয়ে বগুড়ার যারা নতুন প্রজন্ম রয়েছেন তারা স্বাধীনতার সার্বভৌমত্ব ও বঙ্গবন্ধুর কথা জানতে পারবেন। মুর্যালটি নির্মাণের জন্য কয়েক মাস ধরে চেষ্টা চলছিল। অবশেষে সেটি বাস্তবায়ন হলো।
বগুড়ার বঙ্গবন্ধুর মুর্যাল উদ্বোধনের পর ফুলে ফুলে ছেয়ে গেল জেলা প্রশাসক কার্যালয় চত্বরের বটতলায় ১০ লাখ টাকা ব্যয়ে মুর্যালটি নির্মাণ করছে জেলা পরিষদ
মার্চ ১২, ২০২৪































