আমন্ত্রণ প্রতিবেদক, হিলি :
দিনাজপুরের হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন করা হয়। উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এরপরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধুর দেওয়া ভাষনের তাৎপর্য তুলে ধরেন। তার এই নির্দেশনামুলক ভাষনের পরে মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন বাঙালি জাতি সেই কথা তুলে ধরেন। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শাহিনুর রেজা, সহকারি পুলিশ সুপার শরিফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন, আওয়ামী লীগের সহ সভাপতি সোহরাব হোসেন মল্লিক, আশরাফ আলী প্রধান, প্রেসক্লাবের সভাপতি ও পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক জাহিদুল ইসলাম সহ অনেকে।
হিলিতে ঐতিহাসিক ৭ই মার্চ পালন
মার্চ ১২, ২০২৪
































