আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের বিরলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর- ২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সহসভাপতি মোজাহারুল ইসলাম।
উপজেলা ছাত্রদলের আহবায়ক সুমন রেজার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম, উপজলা বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, সাবেক যুব বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবুল আকতার, উপজেলা তাঁতীদলের আহবায়ক লুৎফর রহমান, সদস্য সচিব আব্দুস সামাদ পুলক, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবাযক আসাদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোমিনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক মাফিজুর রহমান, সাইদুর রহমান, আলমগীর হোসেন, পৌরছাত্রদলের যুগ্ম আহবায়ক শান্তা ইসলাম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপজেলা ছাত্রদলের সদস্য শরিফুল ইসলাম, ধর্মপুর ইউপি ছাত্রদলের সভাপতি তারেক, রাণীপুকুর ইউপি ছাত্রদলের সভাপতি নুর হোসেন, ভান্ডারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিল হোসেন, বিরল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিল-২, ছাত্রনেতা রাতুল, মুন্না, আল আমিন, রবিউল, জসিম, আহমেদ সাগর, অভি, জনি, মুকাদিছুর রহমান, সাদ্দাম, রকি, নাঈম, রনি, রিফাত, বিপ্লব, রানা, সুমন, রায়হান, আতিক, হৃদয় সহ নেতৃবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি


































