মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান চাউলিয়াপট্টি ও পাহাড়পুর মিলনালয় সমিতি দিগন্ত শিল্পী গোষ্ঠী ও হামিদুর রহমান পাঠাগারের নবাগত সদস্যগণের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনসারুল ইসলাম দুলাল। এতে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক ফারুক গজনবী, কার্যকরী সভাপতি শাহ্ আলম শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিলন, সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হিরু, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর কাজী আশরাফ উজ জামান বাবু, বিশিষ্ট সমাজসেবক জহির শাহ্ ও হাসান শরিফ বিপ্লব।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দিগন্ত শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক রইস হায়দার ডিয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. কিশোর। শেষে এক সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আমন্ত্রণ/এসিজি


































