গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা’র সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নূরুন নবী প্রধান, উপজেলা জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারী অধ্যাপক আশরাফুল আলম রাজু, মহিলা কলেজের অধ্যক্ষ এ এইচ এম আহসান হাবীব প্রিন্স, উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক মির্জা শওকত জামান, পৌর বিএনপির সদস্য সচিব আবু জাফর লেলিস প্রমুখ। সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা এলাকায় শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি সম্মুনীত রাখার আহবান জানান। পরে একই স্থানে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার প্রতিটি ইউনিয়নের বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন রোধ, ইভটিজিং বন্ধ, চুরি, ছিনতাই এবং মাদক নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। এসময় পুলিশ সদস্যদের নিয়মিত টহল জোরদার করার প্রয়োজনীয়তাও উঠে আসে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সভা অনুষ্ঠিত
ডিসেম্বর ১২, ২০২৪


































