মো. ইউসুফ আলী, দিনাজপুর :
বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর জেলা বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আগামী ২৫ শে ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল তিনটায় দিনাজপুর ইস্টিটিউট চত্বরে জনসভা অনুষ্ঠিত হবে।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং কেন্দ্রীয় ও জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
উক্ত জনসভায় প্রতিটি ইউনিটের বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ।
আমন্ত্রণ/এসিজি
২৫ ফেব্রুয়ারি দিনাজপুর জেলা বিএনপির জনসভা
ফেব্রুয়ারি ২০, ২০২৫
































