আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ১৩ মাইল গরেয়া নামক স্থানে পঞ্চগড় টু ঢাকা মহাসড়কে আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বুধবার সকাল ১১ টায় স্থানীয় এলাকাবাসী. ছাত্র ও যুব সমাজের আয়োজনে কাহারোলের বহুল আলোচিত মাহী হত্যা খুনি আসিফের ফাঁসির দাবীতে মানব বন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাহীর পিতা মো. জুয়েল ইসলাম, ভাতপাও শিক্ষা নিকেতন উচ্চ বিদয়ালয়ের প্রধান শিক্ষক মো. দলিল উদ্দীন, সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সংশ্লিষ্ট ওয়ার্ড ইউ পি সদস্য মো. রেজাউল করিম। সহ-যুব বিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. কবিরুল ইসলাম, উপজেলা ছাত্রদল আহব্বান মো. ফরহাদ হোসেন, যুগ্ম-আহব্বায়ক মো. লিটন ইসলাম, সেচ্ছাসেবক দল যুগ্ম আহব্বায়ক মো, জহুরুল ইসলাম ডিপজল, সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো, মোজাম্মেল হক প্রমুখ । এ সময় পিয়ারুল ইসলাম পাইলট ভাতগা শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
কাহারোলে মাহী হত্যা খুনীর ফাঁসির দাবীতে মানব বন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত
ফেব্রুয়ারি ১৯, ২০২৫
































