জাহিদুল ইসলাম জাহিদ, হিলি :
সঠিক তথ্যে ভোটার হবো-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো এমন ¯েøাগানে সারা দেশের ন্যায় দিনাজপুরের হিলিতে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি হিলি স্থলবন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারো উপজেলা পরিষদ চত্বর গিয়ে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা জাতীয় ভোটার দিবসের তাৎপর্য তুলে ধরেন। সেই সাথে ১৮ বছর বয়স হলেই সঠিক তথ্য দিয়ে ভোটার হওয়ার আহবান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন, উপসহকারি প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নির্বাচন অফিসার শিমুল সরকারসহ অনেকে।


































