বোচাগঞ্জ প্রতিবেদক :
দিনাজপুরের বোচাগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকাস) আয়োজিত ২০২৩ শিক্ষাবর্ষে কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ মার্চ) বেলা ১১টায় সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. আবু সোয়ায়েব এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মো. জুলফিকার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম, সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর কবির সোহাগ, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান (হিরু) সাংগঠনিক সম্পাদক মো. নুর আলম বিপ্লব প্রমুখ। অনুষ্ঠানে কিন্ডারগার্টেন স্কুলের ১৫০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা স্মরক, বৃত্তি, সনদপত্র ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কিডস কেয়ার স্কুলে প্রধান শিক্ষক মো. ফরহাদ হোসেন।
(১৫০)

































