বদরগঞ্জ( রংপুর) প্রতিবেদক :
রংপুরের বদরগঞ্জে এমদাদুল হক (৭২) নামে জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৫সেপ্টেম্বর) সকালে বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউপির দরজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত এমদাদুল হকদরজিপাড়া গ্রামের মৃতখলিলুর রহমানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১৫সেপ্টেম্বর) সকালে বৃষ্টির মধ্যে জমি থেকে গরু আনতে যান এমদাদুল হক। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম সরকার বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলেও জানান তিনি।
আমন্ত্রণ/এজি
বদরগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু
সেপ্টেম্বর ১৫, ২০২৬































