মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুর সদর উপজেলার কাশিপুর দ্বি-মুখী দাখিল মাদরাসা চত্বরে দিনাজপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে সমতা, অন্তর্ভুক্তি ও সবুজ পরিবেশবান্ধব বিদ্যালয় হিসেবে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ৫টি বিদ্যালয়কে ঘোষণা করা হয়েছে।
কাশীপুর দ্বি-মুখী দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মো. আজিজুর রহমান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপিসিও, সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন।
জেডসি বান্ধব গ্রীন স্কুল সম্পর্কে আলোচনা ও ৪৮ দিনের কৃষক এর বিষয় বিস্তারিত আলোচনা করেন টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট লাইভলিহুড দিপা রোজারিও।
জেডসি বান্ধব গ্রীন স্কুল শুরু করার প্রক্রিয়া ও শিশুদের ভূমিকা নিয়ে আলোচনা করেন কাশীপুর দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার।
বিদ্যালয়ে পরিবেশবান্ধব শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে শিক্ষকের ভূমিকা নিয়ে আলোচনা করেন কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্নিগ্ধা ব্যানার্জী তুলিকা।
শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও সবুজ বিদ্যালয়ের চর্চা গড়ে তোলা বিষয় আলোচনা করেন কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুরা বেগম,
বর্জ্য, জল ব্যবস্থাপনা ও পরিস্কার পরিচ্ছন্ন বিদ্যালয় গড়ে তুলতে শিক্ষকের ভূমিকা নিয়ে আলোচনা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরে আলম,
বৃক্ষ রোপণ নিয়ে আলোচনা করেন শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুচন্দন বসাক,
সবুজ বিদ্যালয় গঠনে শিক্ষকের দায়িত্ব বিষয় আলোচনা করেন শংকরপুর মশিতুল্লাহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মামুনুর রশিদ ও কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিরণময় দত্ত।
শেষে প্রধান অতিথি ৫নং শশরা ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়, কাশীপুর দ্বি-মুখী দাখিল মাদ্রাসা, শংকরপুর মশিতুল্লাহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে জেডসি বান্ধব সমন্বিত সবুজ বিদ্যালয় হিসেবে ঘোষনা করেন।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন আল আমিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রোগ্রাম অফিসার ইষ্টেলা সরেন।
বক্তারা বলেন, শুধু পরিবেশ বান্ধব স্কুল ঘোষনা দিলেই হবে না, এর যত্ন নিতে ছাত্র-ছাত্রী, অভিভাক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকাদের অগ্রণী ভূমিকা থাকতে হবে।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে ৫টি বিদ্যালয়কে জেডসি বান্ধব সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা
সেপ্টেম্বর ১৫, ২০২৬
































