মো. নুর ইসলাম, দিনাজপুর :
ঘাসিপাড়া অরবিন্দ শিশু হাসপাতাল মাঠ প্রাঙ্গনে বাদ আসর হতে মধ্য রাত্রী পর্যন্ত নতুন ঘাসিপাড়া যুব উন্নয়ন কমিটির উদ্যোগে প্রতিবছরের ন্যায় শুক্রবার (১ মার্চ) এবারও বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মো. শাহ আলম (সিআইপি)। মাসিমপুর জামাল কামাল কাওমী মাদ্রাসার পরিচালক আলহাজ্ব সাইফুল ইসলাম (ওস্তাদ) এর সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ নূরে মদিনা পরিষদ, ঢাকা’র প্রচার সম্পাদক উদীয়মান তরুণ বক্তা হাফেজ মাওলানা মেহেদী হাসান মেজবাহ (নওগাঁ), বিশেষ আলোচকের বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা ইমাম ওলামা কল্যাণ পরিষদের সভাপতি এবং দারুল কুরআন কালুপীর মাদ্রাসার মুহতামীম আলহাজ্ব হাফেজ মাওলানা আবুল কাশেম সরকার (দিনাজপুরী), কসবা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মাহামুদুল হাসান সাঈদী, বিশেষ অতিথি ছিলেন ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোস্তফা কামাল মুক্তি বাবু, আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার অধ্যক্ষ মো. সাদাকাত আলী খান, দিনাজপুরের সাবেক শিক্ষা অফিসার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. শামসুদ্দীন প্রামানিক, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আলমগীর হোসেন।
উল্লেখ্য যে, অনুষ্ঠিত বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলকে সামনে রেখে উক্ত মাঠে শিশুদের জন্য হামদ, নাত, কেরাত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সকল প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার সহ অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের মাঝে তাফসীরুল কুরআন মাহফিলের মঞ্চে পুরস্কার প্রদান করা হয়েছে। এছাড়াও তাফসীরুল কোরআন মাহফিলে রাহবার শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় ইসলামী সংগীত পরিবেশন করা হয়।

































