আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, বর্তমান নির্বাহী পরিষদ সদস্য, দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আমন্ত্রণ এর উপদেষ্টা সম্পাদক প্রবীণ সাংবাদিক চন্দ্রনাথ গুপ্ত চাঁন্দা এর বড় বোন শান্তি দেবী গুপ্তা (৭৫) আজ সোমবার (১১ আগস্ট) সকাল পৌণে ১০টার দিকে পরলোক গমন করেছেন (দ্বিব্যান লোকান স গচ্ছাতু)। মৃত্যুকালে তিনি এক ছোট ভাইসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার (১১ আগস্ট) দুপুর ২টায় ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।
এদিকে প্রবীণ সাংবাদিক চন্দ্রনাথ গুপ্ত চাঁন্দা এর বড় বোনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিভিন্ন শ্রেণি ও পেশার ব্যক্তিবর্গসহ অনলাই নিউজ পোর্টার দৈনিক আমন্ত্রণ পরিবার।
আমন্ত্রণ/এসিজি
শোক সংবাদ : শান্তি দেবী গুপ্তা
আগস্ট ১১, ২০২৫
































