শিবগঞ্জ (বগুড়া) প্রতিবেদক :
বগুড়া জেলা বিএনপির সহ- সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম বলেছেন, জনগণ চায় ভোটের অধিকার।১৭ বছর ভোটের অধিকারের জন্য মানুষ আন্দোলন করে আসছে।অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, দ্রুত নির্বাচন দিয়ে ভোটের অধিকার ফিরিয়ে দিন। জনগণ যাকে ভোট দিবে, সে দলই সরকার গঠন করবে। অন্তবর্তী সরকারের ৭ মাস পার হলেও নির্বাচন নিয়ে দৃশ্যমান কোন উদ্যোগ চোখে পড়েনি। অহেতুক সময়-ক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, তাতেই সকলের মঙ্গল। অন্তর্বর্তী সরকারের উচিত কথা কম বলে, দ্রুত কাজ করা।
এসময় তিনি আরো বলেন, রাজনীতিবিদেরাই এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে অতীতে কাজ করেছে, ভবিষ্যতেও করবে। পতিত স্বৈরাচার সরকার ১৭ বছরে দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে এ দেশ থেকে পালিয়ে গেছে। তাই আগামীর বাংলাদেশ হতে হবে জাতীয়তাবাদী শক্তি ও গরীব মেহনতি মানুষের বাংলাদেশ। বিএনপির ৩১ দফায় সেই কথা বলা হয়েছে। সেখানে সংস্কার এবং কীভাবে রাষ্ট্র চলবে, সরকার কীভাবে জনগণের সেবা করবে তা স্পষ্ট করেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
হাসিনা সম্পর্কে মীর শাহে আলম বলেন, দম্ভ ভরে হাসিনা বলেছিল ‘হাসিনা পালায় না’। অথচ, স্যান্ডেল ফেলে পালাতে হয়েছে। জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল স্বৈরাচার হাসিনা।
প্রধান অতিথি বক্তব্যে অবাধ ও সুষ্ঠ নির্বাচন না হওয়া পর্যন্ত জনগণকে রাজপথ না ছাড়ার আহবান জানান। এসময় উপস্হিত হাজার হাজার জনতা হাত তুলে দ্রুত নির্বাচন আদায়ের আন্দোলনে শরীক হওয়ার শপথ নেন।
আজ শনিবার (১৫ মার্চ) বগুড়ার শিবগঞ্জের গুজিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শিবগঞ্জ ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন তিনি।
শিবগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়ারেস আকন্দের সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল ওহাব, সাবেক সাধারন সম্পাদক এস এম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, সাংগঠনিক সম্পাদক মাষ্টার হারুনুর রশিদ, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল করিম, যুগ্ন সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তাহের , সাবেক উপজেলা সাংগঠনিক সম্পাদক প্রফেসর নজরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সাবু, সহ-সভাপতি আফছার আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, শিবগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক শিহাব সুইট, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, সাধারন সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক একেএম ইদ্রিস আলী, সমবায় বিষয়ক সম্পাদক আনোয়ারুল হক মুকুল, যুগ্ম সম্পাদক আব্দুল হান্নান, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুল্লাহ যোবায়ের, সিনিয়র সহ-সভাপতি রনি মিয়া, সাংগঠনিক সম্পাদক সামিউল আলম আক্কাস, পৌর যুবদলের সভাপতি আবু শাহিন, সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, সহ-সভাপতি আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান বুলেট, শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম সোহেল, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিনুর ইসলাম শাহীন, যুগ্ম সম্পাদক শামীম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল হোসেন বাপ্পি, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারিক মোল্লা, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব কাজী, যুগ্ম সাধারন সম্পাদক জনি মন্ডল, তাঁতী দল সাধারণ সম্পাদক আবু বক্কর, মহিলা দল নেত্রী মিনারা বেগম, ফাইমা আক্তার, খাদিজা আক্তার, শ্রমিক দল নেতা রেজাউল, মিজানুর রহমান, এজাজুল, সাইফুল, মৎস্যজীবী দল নেতা রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মীর মুন, সাংগঠনিক সম্পাদক তারেক মিলু, সহ-সভাপতি আল রাহী, পৌর ছাত্রদলের সভাপতি শাহিনুর ইসলাম আলামিন, সাধারণ সম্পাদক সাকিব হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন বাঘ, যুবদল নেতা সাগর, কাওসার, ছাত্রদল নেতা রাফি, নাসির প্রমুখ।
উল্লেখ্য, শিবগঞ্জ ইউনিয়নের ১১ টি ভোট কেন্দ্র কমিটির নেতৃবৃন্দসহ হাজারো সাধারণ জনতা ইফতার মাহফিলে অংশ নেয়। ইফতারের পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনা করে দোয়া করা হয়।
আমন্ত্রণ/এসিজি
দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন- মীর শাহে আলম
মার্চ ১৫, ২০২৫
































