মো. ইউসুফ আলী, দিনাজপুর :
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর নেতৃবৃন্দ। আজ সোমবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখ সড়কে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর সভাপতি অধ্যাপক সাদাকাত আলী খানের সভাপতিত্বে এবং দৈনিক মানবজমিন পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি এটিএম কামরুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, সহ-সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার মো. ফারুক হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক একরামুল হক আবির, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপম, দৈনিক উত্তরার চিফ রিপোর্টার ও সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর অর্থ সম্পাদক আব্দুস সালাম, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী, নাগরিক টেলিভিশনের দিনাজপুর জেলা প্রতিনিধি মো. আবুল কাশেম, দৈনিক আজকের পত্রিকার দিনাজপুর প্রতিনিধি আনিসুল হক জুয়েল, দৈনিক কালের কন্ঠ পত্রিকার দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলন প্রমুখ।
এ সময় সংবাদকর্মী মো. ইউসুফ আলী, দৈনিক গণজাগরণের দিনাজপুর প্রতিনিধি মো.ইসমাইল হোসেন, প্রতিদিনের সংবাদের দিনাজপুর প্রতিনিধি মো. নূর ইসলাম নয়ন, ডেইলি প্রেজেন্ট টাইমের দিনাজপুর প্রতিনিধি মোহাম্মদ আলী, ফটো সাংবাদিক মো. নূর ইসলাম, দৈনিক বাংলা পত্রিকার দিনাজপুর প্রতিনিধি মিজানুর রহমান মিজান, দৈনিক খোলা কাগজের দিনাজপুর প্রতিনিধি এস এ স্বপন, দৈনিক প্রাণের বাংলাদেশের দিনাজপুর প্রতিনিধি মাসুদুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীসহ শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অধ্যাপক সাদাকাত আলী খান বলেন, আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য এক গুরুতর হুমকি। এ ধরনের ঘটনা বারবার ঘটলেও অপরাধীদের বিচার না হওয়ায় সাংবাদিকদের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে। সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার আমরা এখনো পাইনি। বাংলাদেশে এই পর্যন্ত ৮৭ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে।
সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন বলেন, সাংবাদিকদের উপর হামলা ও হত্যার ঘটনা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনগত সুরক্ষা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
আমন্ত্রণ/এসিজি


































