বাবুলাল মার্ডি, মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক :
“দেশীয় জাত আধুনিক প্রযুক্তি,প্রাণিসম্পদে হবে উন্নতি”-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাম্পিদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় আজ বুধবার উপজেলা পরিষদ চত্বরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলতাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম, মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী, রংপুর জেলা জামায়াতের সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা এনামুল হক, আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজান, মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বক্তব্যে বলেন, দেশে প্রাণিসম্পদ খাতে ব্যাপক অগ্রগতি হয়েছে এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার খামারিদের উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছে। সরকারি সহায়তা, প্রশিক্ষণ ও নতুন উদ্ভাবনী প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার মাধ্যমে খামারিদের আরো এগিয়ে নেওয়ার তাগিদ দেন।
দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন খামারি, উদ্যোক্তা, নারী খামারী সহ আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন সহ আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, খাদ্য উৎপাদন, দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির নানা উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শিত হয় প্রদর্শনীতে অংশগ্রহণ করেন । পরে শ্রেষ্ঠ খামারি ও উদ্ভাবনী প্রদর্শনীকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আমন্ত্রণ/এসিজি


































