মো. ইউসুফ আলী, দিনাজপুর :
আশা-ঠাকুরগাঁও (রানীশংকৈল) জেলা কর্তৃক আয়োজিত বৃহস্পতিবার (১৯ জুন) মৎস্যচাষীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা রাণীশংকৈল উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আরাফাত উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল জলিল।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশা সংস্থার ঠাকুরগাঁও রানীশংকৈল জেলা সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার, মো. একরামুল হক এবং আশা পাবনা সদর জেলা আঞ্চলিক ব্যবস্থাপক মো. শামসুদ্দিন ।
আমন্ত্রণ/এসিজি
বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে মৎস্যচাষীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
জুন ২১, ২০২৫


































