মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে (কাঞ্চন-১-এ) নিরাপদ খাদ্য বিষয়ক এক সচেতনতামূলক কর্মশালা আজ শনিবার (৪ জুলাই) জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. আনোয়ারুল ইসলাম সরকার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যুগ্ম সচিব আ.ন.ম. নাজিম উদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রিয়াজউদ্দীন, দিনাজপুর জেলা পুলিশ সুপার জিদান আল মুসা পিপিএম ও জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. গোলাম রসুল রাখি।
কর্মশালায় স্কুল-কলেজ, হোটেল ব্যবসায়ী, এনজিও, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও দিনাজপুর জেলায় কর্মরত ইলেট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ প্রায় শতাধিক সুধীজন উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আমাদের সুস্থ্ জীবন যাপনের জন্য নিজ নিজ বাসাবাড়ি থেকেই নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক পরিবেশ সৃষ্টি করতে হবে। সেই সাথে যে সমস্ত ছেলেমেয়েরা রাস্তাঘাটে বিভিন্ন রকমের রুচিশীল খাবার কিনে খেয়ে থাকেন এই খাবারগুলো যেন স্বাস্থ্যসম্মত ভাবে তৈরি করা হয়েছে কিনা তা জেলার দায়িত্বরত নিরাপদ খাদ্য কর্মকর্তা ও কর্মচারীদের এবং জেলার সচেতন মহল সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলকে সম্মিলতভাবে নিরাপদ খাদ্য বিষয়ে স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসায়সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা করতে হবে।
আমন্ত্রণ/এজি
দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জুলাই ৪, ২০২৬
































