প্রদীপ রায় জিতু ও মো. নাজমুল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) :
দিনাজপুরের বীরগঞ্জে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে বীরগঞ্জ উপজেলার রহিম বখস দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এর সামনে সংঘর্ষে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।
নওগাঁ সদর এলাকার সরিজপুরের শফির উদ্দীনের ছেলে এনামুল হক (৪৬)। ঘটনাস্থল থেকে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় পিকআপ চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা মো. মোজাম্মেল হক জানান, ঠাকুরগাঁ হতে একটি ট্রাক দিনাজপুরের দিকে যাচ্ছিল। পথে রহিম বখ্স উচ্চ বিদ্যালয়ের সামনে একটি বিপরীত মুখী পিআপ ভ্যানকে অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে পিক্যাব ভ্যানের চালক গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে হাইওয়ে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া শুরু করেছেন।
আমন্ত্রণ/এসিজি
































