আতিউর রাব্বী তিয়াস, আক্কেলপুর (জয়পুরহাট) :
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখি ইউনিয়ন বিএনপিসহ সকল কমিটি বাতিলের দাবীতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৩টার সময় উপজেলার গনিপুর মাঠে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মো: আব্দুল মজিদ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির জলবায়ু বিষয়ক সম্পাদক ও জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, লায়ন মো. সিরাজুল ইসলাম বিদ্যুৎ।
তিনি বলেন, অবৈধ আওয়ামীলীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা মামলাসহ বিভিন্ন ভাবে তারা আমাদের উপর নির্যাতন করেছে। বিএনপির রাজনীতি করি এই অপরাধে তারা আমাকে ১২ দিন আয়না ঘরে আটকে রেখে নির্যাতন করেছে। আমার পরিবারের সদস্যদের উপরও তারা নির্যাতন করেছে। একের পর এক মামলা দিয়ে আমাকে আটকে রাখতে পারেনি। সব সময় মাঠে থেকেছি। মনে রাখবেন আমি শহীদ জিয়ার সৈনিক। তারেক জিয়া আমাদের নেতা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আক্কেলপুর থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম কেরামত আলী, জেলা মহিলা দলের সদস্য হ্যাপি খাতুন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য বিএনপি নেতা মো. মামুনুর রহমান, উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের তথ্য ও গবেষণা সম্পাদক ডিএম জাকির হোসেন, সাবেক যুবনেতা নুর নবী নয়ন, ইউপি সদস্য মো . মজনু হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহিন হোসেন, সোহেল রানা মায়া, থানা যুবদলের সাবেক সদস্য আতোয়ার রহমান, যুবদল নেতা মো. রবিন হোসেন, জুয়েল হোসেনসহ বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি বলেন, আক্কেলপুরে বিএনপির একটি অংশ একক ভাবে কমিটি গঠন করেছে। আমরা এই কমিটি মানিনা। উপজেলার সকল কমিটি বাতিল করতে হবে।
আমন্ত্রণ/এসিজি
আক্কেলপুরে ইউনিয়ন বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
অক্টোবর ২৫, ২০২৪


































