মো. ইউসুফ আলী, দিনাজপুর :
“সকল ঈদের সেরা ঈদ, ঈদ-এ-মিলাদুন্নবী”এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) জশ্নে জুলূসে উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভা যাত্রা, কিয়াম, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির আয়োজনে সকাল ১০টায় দিনাজপুর একাডেমি স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে কিয়াম, আলোচনাসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মিলিত হয়। বর্ণাঢ্য শোভা যাত্রায় “লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসুলউল্লাহ” লেখা পতাকা -ফেস্টুন, মোটরসাইকেলসহ ধর্মপ্রাণ মুসুল্লিবৃন্দ অংশগ্রহন করে। দ্বিতীয় পর্র্বে একাডেমি স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা-মহাপরিচালক ড. এরশাদ আহমেদ আল বুখারী। এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক সৈয়দ আলিম আহমাদ আল বুখারী, উদযাপন কমিটির সভাপতি মো. সফিউল্লাহ খান সুকলা সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুর রাজ্জাক, মাওলানা ইব্রাহীম খলিল, উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ খুশনুদ আলম প্রমুখ শেষে দোয়া পরিচালনা করেন দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা -মহাপরিচালক ড. এরশাদ আহমেদ আল বুখারী।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) জশ্নে জুলূসে উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, কিয়াম, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
সেপ্টেম্বর ৬, ২০২৫


































