মো. সামিউল আলম, বিরামপুর :
দিনাজপুরের বিরামপুর উপজেলার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বিরামপুর প্রেসক্লাব এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টায় বিরামপুর প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক হাফিজ উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিরামপুর প্রেসক্লাবের জরুরি সাধারণ সভায় নতুন করে সর্বসম্মতিক্রমে দৈনিক দেশেরপত্র পত্রিকার সাংবাদিক শাহ্ আলম মন্ডলকে আহবায়ক এবং দৈনিক সংগ্রাম পত্রিকার সাংবাদিক মুহাদ্দিস ডক্টর এনামুল হক, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার সাংবাদিক আবু সাঈদ, দৈনিক আজকালের খবর পত্রিকার সাংবাদিক মিজানুর রহমান মিজান ও দৈনিক খোলা কাগজ পত্রিকার সাংবাদিক রায়হান কবির চপলকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
পরবর্তী কার্যনির্বাহী কমিটির নির্বাচন না হওয়া পর্যন্ত নব গঠিত আহবায়ক কমিটি বিরামপুর প্রেসক্লাবের সকল কার্যক্রম পরিচালনা করবেন বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় বিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আকরাম হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু মুছা, সাবেক সহ-সভাপতি মাসুদ রানা, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সেকেন্দার আলী, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সামিউল আলমসহ বিরামপুর প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
নবগঠিত আহবায়ক কমিটি বিরামপুর প্রেসক্লাবের সদস্যদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানোর পাশাপাশি উপজেলার গুরুত্বপূর্ণ সংবাদসমূহ সততা এবং সাহসিকতার সাথে গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে সকল প্রকার সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
আমন্ত্রণ/এসিজি
বিরামপুর প্রেসক্লাবের নতুন আহবায়ক কমিটি গঠন
আগস্ট ১০, ২০২৪


































