মো. আতিউর রহমান, বিরল :
দিনাজপুরের বিরল থানার অফিসার ইনচার্জ এর সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোবাশ্বের হোসেন ও উপজেলা ছাত্রদলের সহসভাপতি মিজানুর রহমান এর নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দগণ থানার অফিসার ইনচার্জ গোলাম মওলা শাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। উপজেলাবাসীর জানমালের নিরাপত্তাসহ আইন শৃঙ্খলা রক্ষায় পরষ্পর সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি


































