গোপাল মোহন্ত, গাইবান্ধা প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সোমবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজিজা আকতার সেবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশিদ, চেয়ারম্যান এসোয়িয়েশনের সাধারণ সম্পাদক কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির নুরুন্নবী প্রধান, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, গোবিন্দগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ এএইচএম আহসান হাবিব প্রিন্স, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা শওকত জামান, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু প্রমুখ।
সভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালনে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়। আগামী ২১ ফেব্রæয়ারি দিনব্যাপী শ্রদ্ধাঞ্জলি নিবেদন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে ২১ শে ফেব্রæয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
ফেব্রুয়ারি ১৯, ২০২৫


































