আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
দিনাজপুরের বিরলে দুই মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড প্রদান ও এক মাদক কারবারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) উপজলো সহকারী কমশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ মাদক সেবনকারী উপজেলার ১০নং রানীপুকুর ইউনিয়নের মির্জাপুর এলাকার মৃত. হাফিজ উদ্দীন এর ছেলে মো. জিয়াউর রহমান (৩৬) এবং একই উপজেলার ১২নং রাজারামপুর ইউনিয়নের বাবুর মোড় এলাকার মো. উজির এর ছেলে মো. মিজানুর (৩৫) কে ভ্রাম্যমাণ আদালতেদন্ডাদেশ প্রদান করেন।
তাদেরকে মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ (১) (গ) এবং ৩৬ (৫) ধারায় জিয়াউর রহমানকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড এবং মিজানুর’কে ২০দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ডাদেশ প্রদান করা হয়।
অপরদিকে, মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৩টা ৩৫ মিনিটের সময় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের জগতপুর চাঁনপাড়া এলাকা থেকে নেশা জাতীয় ৬০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোবাইলে ব্যবহৃত বিভিন্ন কোম্পানীর ৩৩টি সীম, একটি বাটন মোবাইল এবং নগদ ২৫০০ টাকা’সহ মাদক কারবারি একই গ্রামের মোঃ নাজিম উদ্দীন এর ছেলে মোঃ আব্দুল্লাহ (৪০)’কে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আটক মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, আব্দুল্লাহ তার নিজ বাড়িতে অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রয়ের কার্যক্রম পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে গিয়ে উপস্থিত হলে মাদক কারবারী পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার নিজ শয়ন ঘরে তল্লাশী চালিয়ে নেশা জাতীয় ৬০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোবাইলে ব্যবহৃত বিভিন্ন কোম্পানীর ৩৩টি সীম, ১টি বাটন মোবাইল এবং নগদ ২৫০০ টাকা ও গাঁজা জব্দ করা হয়।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর জানান, মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্তদের মঙ্গলবার (১৫ জুলাই) দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ ও মাদক কারবারী মোঃ আব্দুল্লাহকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেছে।
আমন্ত্রণ/এসিজি
বিরলে দুই মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও এক মাদক কারবারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের
জুলাই ১৫, ২০২৫


































