আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় বিরল উপজেলায় সারফেস ওয়াটার ব্যবহারের জন্য ২২ টি এলএলপি একযোগে বিতরণ করা হয়েছে। সোমবার দিনাজপুরের বিরল উপজেলা কৃষি অফিসের সম্মূখে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা।
বিতরণী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম, কৃষি স¤প্রসারণ অফিসার আফরোজা হক আঁখি, মোঃ বরকত উল্লাহসহ উপসহকারী কৃষি অফিসারবৃদ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি


































