গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) :
দিনাজপুরের নবাবগঞ্জে ঈদ উপলক্ষে নতুন জামা কিনে না দেওয়ায় অভিমানে নিজ ঘরের বাঁশের স্বরের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সুমাইয়া আক্তার নিলা (১২) নামের এক শিশু। শুক্রবার (৩০ মে) রাতে উপজেলার জয়পুর ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার নিলা জামালপুর গ্রামের করিম উদ্দিনের ছোট মেয়ে।বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল মতিন।
আমন্ত্রণ/এসিজি
ঈদের জামা না পেয়ে অভিমান করে ১২ বছরের শিশুর আত্মহত্যা
জুন ১, ২০২৫


































