বগুড়া ব্যুরো :
বিশ^াস ভঙ্গসহ প্রতারণার অভিযোগে বগুড়া-১ (সারিয়াকান্দি সোনাতলা) আসনে বিগত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতাকারি শাহজাদী আলম লিপি ও তার স্বামী সাময়িক বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তা হামিদুল আলমের বিরুদ্ধে বগুড়ার আদালতে মামলা দায়ের করা হয়েছে।
গত ২৬ নভেম্বর বগুড়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গাবতলী উপজেলার নশিপুরের মৃত ছমির উদ্দিনের ছেলে অবসর অতিরিক্ত পুলিশ কর্মকর্তা নূর-ই-আলমের পক্ষে তার চাচাতো ভাই ফোরকান আলী বাদি হয়ে এই মামলা দায়ের করেছেন।
বুধবার (৪ ডিসেম্বর) বগুড়ার কোর্ট ইন্সপেক্টার মোসাদ্দেক হোসেন মামলা দায়েরে সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতের বিচারক সুকান্ত সাহা মামলার অভিযোগ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য সমাজ সেবা কর্মকর্তাকে নির্দেশ দেন। লিপি এর আগে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন।
অভিযোগে বলা হয়েছে যে, বগুড়া শহরে জলেশ^রীতলায় পুলিশ সুপার অফিসের দক্ষিণে ও সাব রেজিস্ট্রি অফিসের পশ্চিম পাশে মেধা শাহ ক্যাসেল নামের নির্মাণাধীন বহুতল বিশিষ্ট ভবনের ৭ম তলায় উত্তর পূর্ব কোনে একটি ফ্লাট দেয়ার জন্য এই মামলার ২ নম্বর সাক্ষী নূর-ই-আলম এক লাখ টাকা শাহাজাদী আলমকে প্রদান করলে তিনি টাকা গুণে নিয়ে চুক্তি নামায় স্বাক্ষর করেন। এসময় তার স্বামী সরকারি চাকরি করেন জানিয়ে ওই চুক্তি নামায় সাক্ষী হিসেবে স্বাক্ষর করতে অস্বীকার করেন। পরে ২ নম্বর সাক্ষী নূর-ই-আলম, অবশিষ্ট টাকা গ্রহণ করে ফ্লাট তার বরাবর বুঝিয়ে দেয়ার জন্য শাহাজাদী আলম বরাবর লিগ্যাল নোটিশ প্রদান করে। গত ২২ নভেম্বর আসামিগণকে চুক্তি অবশিষ্ট টাকা গ্রহণ করে ফ্লাটটি বুঝিয়ে দেয়ার জন্য নূর-ই- আলম, আসামিদ্বয় অনুরোধ করলে তারা টাকা গ্রহণ করতে এবং ফ্লাট বুঝে দিতে অস্বীকারসহ চুক্তি ভঙ্গ করে প্রতারণা করেছে মর্মে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী লিপি ও তার পুলিশ কর্মকর্তা স্বামীর বিরুদ্ধে মামলা
ডিসেম্বর ৫, ২০২৪


































