বগুড়া ব্যুরো :
বগুড়ার সোনাতলা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুকে (৬৫) দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ২টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (৪ ডিসেম্বর) সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী জানান, গ্রেপ্তারের সময় তার বাড়ি থেকে ৬টি ধারালো হাসুয়া, ৫টি চাকু, ৬টি চাপাতি ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে তাকে সোনাতলা থানায় সোপর্দ করা হয়। পরে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে বগুড়া জেলা আদালতে পাঠানো হয়।
আমন্ত্রণ/এসিজি
সোনাতলার সাবেক মেয়র আ’লীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার
ডিসেম্বর ৫, ২০২৪


































