বগুড়া ব্যুরো :
বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক চাপায় আনোয়ারুল ইসলাম(৩৫) নামের এক চার্জার ভ্যানের আরোহী নিহত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৫ টার সময় কাহালু উপজেলার মালঞ্চা আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে বগুড়া-রানীর হাট-দুর্গাপুর সড়কে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ারুল উপজেলার মালঞ্চা ইউনিয়নের বিশাবড়গাছা (চুনাগাড়ি) গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, আনোয়ারুলিইসলাম পাখি শিকার করার জন্য একটি চার্জার ভ্যানে চড়ে দুর্গাপুর বাজারের দিকে যাবার সময় ওই স্থানে পৌঁছিলে পিছন দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ট্রাক তার ভ্যানটিকে চাপা দিলে আরোহি আনোয়ারুল ঘটনাস্থলেই মারা যায়।
কাহালু থানার এসআই জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে কাহালু থানায় সড়ক দুর্ঘটনা আইনের মামলা দায়ের করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ার পাখি শিকার করতে যাবার পথে ট্রাক চাপায় যুবত নিহত
নভেম্বর ১৫, ২০২৫
































