গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক লাখ টাকা দিতে না পারায় স্বামীর ধারল চাকুর আঘতে আজেদা বিবি (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছে।
সে উপজেলার কামারদহ ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের মৃত রাজা মিয়া কন্যা। গত মঙ্গলবার স্বামী শামীম মিয়ার ধারাল চাকুর আঘাতে আহত হয়ে শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে মারা যায় আজেদা বিবি।
মামলা সূত্রে জানা গেছে আজেদা বিবিকে শিশু বয়েসে রেখে পিতা রাজা মিয়া মারা গেলে সে তার চাচা গোবিন্দগঞ্জ শহরের বুজরুক বোয়ালিয়া গ্রামে আশরাফ আলীর বাড়ীতে প্রতিপালিত হয়। এরপর সে বিবাহ যোগ্য হলে তাকে একই উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা গ্রামের মৃত মাফু ফকিরের পুত্র শামীমকে দিয়ে বিয়ে দেয়। শামীম আজেদার বিবাহিত জীবনে আতিক ফকির নামে ৮ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। সাম্প্রতি অন্যের পারামশে শামীম তার স্ত্রীর কাছে ১লাখ টাকা দাবী করে আসছিল। টাকা না পেয়ে মাঝে মধ্যেই নিযাতন করত। গত মঙ্গলবার একই কারণে উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পযায়ে শামীম আজেদাকে ধারাল চাকু দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়।তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকের পরামশে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় মারা যায়। এঘটনায় তার চাচা আশরাফ শেখ বাদী হয়ে েএকটি মামলা দায়ের করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আমন্ত্রণ/এসিজি


































